জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি (জেমস) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে।
বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী শহরের জেমস ট্রেনিং সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল মোবারক ভূঁইয়া। জেমস এর নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন, মোবাশ্বের আহম্মদ, লুৎফুল করিম চৌধুরী, কামাল উদ্দিন, ফজলুল কাদের চৌধুরী, জাহাঙ্গীর হোসেন লিটন, হোসেন আহমদ শাহজাহান, আব্দুল মতিন ও জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সংস্থার বিগত বছরের কার্যক্রম, আয়-ব্যয় বিবরণ, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।
বক্তব্যে নেতারা বলেন, জেমস একটি নিবন্ধিত এনজিও সংস্থা হিসেবে জেন্ডার সমতা, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্য, শিক্ষা ও সচেতনতামূলক নানা কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে জেলার প্রত্যন্ত এলাকায় উন্নয়নমূলক কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে।
সভা শেষে সদস্যদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক
ইম/


