বিজ্ঞাপন

স্ত্রীর সঙ্গে মীমাংসার পথে হাঁটছেন ‘তলপতি’ বিজয়

সম্প্রতি দম্পতির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা চলছে এবং তাঁরা সব মিটমাট করে সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটতে পারেন। যদিও ১৫ জুন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হওয়ার কথা।

বিজ্ঞাপন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন ‘তলপতি’ বিজয়। তবে বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই খবরের শিরোনামে তিনি। শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তিনি ও তাঁর স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন সঙ্গীতা, এমনও শোনা গিয়েছিল। এর মধ্যে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গেও গুঞ্জন ছড়ায় বিজয়ের। কিন্তু খবর ছড়িয়েছে, স্ত্রীর সঙ্গেই নাকি মীমাংসার পথে হাঁটছেন বিজয়।

শোনা যাচ্ছে, দম্পতির মধ্যে দূরত্ব কমানোর চেষ্টা চলছে এবং তাঁরা সব মিটমাট করে সম্পর্ক জোড়া লাগানোর পথে হাঁটতে পারেন। যদিও ১৫ জুন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলার শুনানি হওয়ার কথা। একাধিক সূত্রের তরফে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, বিজয় ও সঙ্গীতার মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য আলোচনা চলছে। যদিও দু’পক্ষের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানাননি।

এ-ও শোনা যাচ্ছে যে, বিজয়ের মা শোভা চন্দ্রশেখর দু’পক্ষের মধ্যে যোগাযোগ করিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছেন। তবে এই দাবিগুলির কোনও নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি।

একটা সময়ে সঙ্গীতাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা যায়নি। বিজয় ও সঙ্গীতার দাম্পত্যজীবনের সমস্যা নিয়ে গুঞ্জন শুরু হয় তখনই। এর মধ্যে ছিল বিজয়ের রাজনৈতিক প্রচারও। জানা গিয়েছে, চলতি বছরের শুরুতেই নাকি তাঁরা বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। আবেদনে দু’জনের মধ্যে মতপার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে। তবে বিজয় বা সঙ্গীতা কেউই প্রকাশ্যে এই মামলা নিয়ে কোনও কথা বলেননি।

পড়ুন:ইয়ামাল খেলছেন, স্বস্তিতে স্পেন

দেখুন:শীর্ষে উঠে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী? ভিন্ন ধারার পথে বাংলাদেশের রাজনীতি! 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন