বিজ্ঞাপন

মিডিয়াকর্মী স্বর্ণময়ীর আত্মহত্যায় প্ররোচনাকারীর শাস্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

ঢাকার মিডিয়াকর্মী স্বর্ণময়ীর মৃত্যু রহস্যের সঠিকভাবে উদঘাটন ও প্ররোচনাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসূচীর ডাক দেয় ঝিনাইদহ সামাজিক ও সাংস্কৃতিক কর্মিরা।

নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুষেন্দু কুমার ভৌমিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জেলা গণশিল্পির সভাপতি আব্দুস সালাম, বিহঙ্গ নাট্যগোষ্ঠির সভাপতি শাহিনুর রহমান লিটন, জেলা বাসদের সভাপতি এ্যাডভোকেট আসাদুজ্জামান, গুরজার হোসেন গরিব, মোঃ আব্দুল্লাহসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা দাবী করেন, এটি আত্মহত্যা নয়। অবশ্যই এটি একটি হত্যা। স্বর্ণময়ী একজন প্রগতিশীল নারী ছিলেন। তিনি কখনই স্বেচ্ছায় আত্মহত্যা করতে পারে না। তাকে যে বা যারা প্ররোচিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শান্তি দাবী করছি।

উল্লেখ্য-গত ১৮ অক্টোবর ঢাকা স্ট্রিম হাউজের মিডিয়া কর্মী স্বর্ণময়ী শেরেবাংলা নগরের নিজ বাসায় আত্মহত্যা করেন। এই আত্মহত্যার কারণ হিসেবে উঠে আসে একই হাউজের একই জেলার সিনিয়র পুরুষ সহকর্মী আলতাফ শাহনেওয়াজ নয়নের যৌন হয়রানির কথা।

স্বর্ণময়ী ঝিনাইদহ শহরের আদর্শপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক ভক্তি গোপাল বিশ্বাসের মেয়ে। আর আলতাফ শাহনেওয়াজ নয়ন শহরের হামদহ এলাকার লিয়াকত হোসেনে ছেলে। তাদের গ্রামের বাড়ি একই ইউনিয়নে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন