০২/০৩/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জনসচেতনতার বার্তা ছড়িয়ে পিরোজপুরে বর্ণাঢ্য ট্রাফিক সপ্তাহ উদযাপন

সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’— এই প্রতিপাদ্যে সারাদেশের মতো পিরোজপুরেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ-২০২৫। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের আয়োজনে জেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সি অফিস চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। তিনি সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সচেতনতা জরুরি। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল আউয়াল, সদর সার্কেল নাসরিন জাহান, বিআরটিএ’র সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মোবারক হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলিফ আহম্মেদ রাজিব, ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম, ট্রাফিক টিআই (প্রশাসন) মো.মনিরুজ্জামানসহ জেলা পুলিশের কর্মকর্তা, বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাফিক সার্জেন্ট শায়লা শারমিন। দিনব্যাপী ট্রাফিক চেকিং অভিযানে যানবাহনের কাগজপত্র ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয় এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

দেখুন: মানুষের রিজিক নষ্ট করে, এ কেমন শত্রুতা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন