বিজ্ঞাপন

পূর্বাচলে রাতের আঁধারে পীরের মাজার ভেঙ্গে মালামাল লুট; লাশ তুলে নেয়ার চেষ্টা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলে মাইজভান্ডারি অনুসারী সৈয়দ শফিউদ্দিন ও তার স্ত্রীর কবরকে ঘিরে গত ৪৫ বছরের পুরনো মাজার ভেঙ্গে, নির্মাণ সামগ্রী লুটপাট করে নিয়ে গেছে দূবৃত্তরা। এ সময় কবর থেকে লাশ তুলে নেয়ার চেষ্টা করে কবর খুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২৩ অক্টোবর বৃহস্পতিবার দিবাপূর্ব রাতের কোন এক সময় পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২০ নং সেক্টরে এমন ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মরহুম সৈয়দ শফিউদ্দিন মাইজ ভান্ডারীর ছেলে ফজর আলী বলেন, তার বাবা ১৯৮০ সালে মারা গেলে তৎকালীন গোবিন্দপুর গ্রামে বর্তমানে পূর্বাচল ২০ নং সেক্টরে কবর দেয়া হয়। সৈয়দ শফিউদ্দিন মাইজভান্ডারি জীবদ্দশায় স্থানীয় একটি মসজিদের ১৯ বছর ইমামতি করেছেন। তিনি ছিলেন কুরআনে হাফেজ। পাশাপাশি ইসলাম ধর্মের সুফীবাদ মতাদর্শী। তাই তার কবরকে মাজার হিসেবে রাখতে ৩০ শতক জমি ওয়াকফ করা হয়। কিন্তু একটি মহল মাজারের জমি ও কবর দুটি তুলে নিতে নানাভাবে চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে দূর্বৃত্তরা হামলা করে মাজার ভেঙ্গে, মালামাল লুটে নিয়ে যায়। কবর খুড়া দেখে মনে হচ্ছে লাশ তুলে নেয়ার চেষ্টা করেছে।

মরহুম পীর শফিউদ্দিনের পরিবারের সদস্য এডভোকেট শাহ্ আলম অভি বলেন,
” রাতের আধারে পূর্বাচলে মাজার ভাঙচুর, গাছ-পালা-সহ দূর্বৃত্তরা গুড়িয়ে দিল ৪৬ বছরের পুরোনো সৈয়দ সফিউদ্দীন আহমেদ মাইজভান্ডারির মাজার।
অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন মাজারের বাউন্ডারি ওয়াল, সীমানা প্রাচীর, ২২টি বিভিন্ন গাছ, কালেমা খচিত ৪ টি নিশান-সহ রক্ষিত নির্মাণসামগ্রী ভাংচুর, লটপাট, ধ্বংস এব্ং চুরি করিয়া অনুমান ৮ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ বিষয়ে এডভোকেট শাহ্ আলম অভি রূপগঞ্জ থানায় জিডি করলে এসআই হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করে আইনি ব্যবস্থার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, ধারনা করছি মাজারের জমি স্থানান্তর করে অবৈধভাবে গড়ে ওঠা পাশ্ববর্তী একটি মাদ্রসার মালিক পক্ষ মাজার ভেঙ্গে দেয়ায় জড়িত থাকতে পারে।

এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন, সাধারণ ডায়েরি সূত্রে ঘটনায় তদন্ত চলমান। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।

পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন