দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য বলে জানিয়েন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা সভায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) নরসিংদীর রায়পুরার চর মরজাল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেলা ৩টায় শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা চলে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। এতে মরজাল ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহম্মেদ প্রধানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভূইয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি ও মরজাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবিরসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল বলেন, মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়েছে শেখ হাসিনা। জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ইউনিয়ন থেকে শুরু করে কোন ধরনের নির্বাচনে কেউ নিজের ভোট নিজে দিতে পারেনি। শেখ হাসিনা দেশটাকে নর্দমায় ফেলে চলে গেছে। ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ এ থেকে দেশকে পুনরুদ্ধার করার।
তিনি বলেন, গত ১৭ বছর হাসিনার নির্যাতন সহ্য করে বিভিন্ন মামলা-হামলার শিকার হয়ে রাজনীতি করেছি। আর আমাদের অনেকেই আওয়ামী লীগের সাথে মিলে রাস্তা-ঘাটের টেন্ডার বাজি করে চলেছেন। মনোনয়ন দল দেবে। দলই বাছাই করে নেবে কে চাঁদাবাজি করে আর কে চাঁদাবাজদের ধরে। যে সমাজ ও মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করে তাকেই মনোনয়ন দেওয়া হবে। আপনার-আমার মনোনয়ন নিয়ে চিন্তা করতে হবে না।
৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও এর গুরুত্ব তুলে ধরে ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য। তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। যদি আগামী নির্বাচনে সংসদ সদস্য হওয়ার সুযোগ পায় তাহলে রায়পুরা হবে দেশের মাঝে একটি মডেল উপজেলা মতামত ব্যক্ত করে তিনি।
অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মীরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন : নরসিংদীতে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক ওবায়দুর মাসুম
–


