বিজ্ঞাপন

দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞাপন

বুধবার (২ সেপ্টেম্বর) সোনা ও রুপার নতুন দর ঘোষণা করে বাজুস। সংগঠনটি জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দরে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৯ হাজার ৮৮০ টাকা। সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম অর্থাৎ এক ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

এদিকে ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ টাকা। ফলে এক ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ১৬ হাজার ৩০০ টাকা, অর্থাৎ এক ভরি প্রায় ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১৩ হাজার ৩১৫ টাকা, যা এক ভরিতে প্রায় ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

এর আগে ৩১ আগস্ট ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বাজুস। এর আগে ২৯ আগস্ট একই মানের সোনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়। ফলে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম কমল।

সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৩০ টাকা, ২১ ক্যারেটের ৪১০ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪২৬ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলংকার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে নির্ধারিত ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দর কার্যকর থাকবে।

পড়ুন: ভোরের ঢাকায় নিরাপত্তার ফাঁক: সক্রিয় ছিনতাইকারীরা, ঝড়ছে প্রাণ

আর/

-বিজ্ঞাপন-
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন