১৮/০২/২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৮/০২/২০২৬, ৩:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে আকস’র উদ্যোগে ঔষধি গাছের চারা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজ মাটির প্রতি ভালোবাসা ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে পটুয়াখালীর কমলাপুর ইউনিয়নের কৃতি ও প্রতিষ্ঠিত সন্তানদের সংগঠন আমরা কমলাপুরের সন্তান (আকস) এর উদ্যােগে ৬ হাজার ঔষধি গাছের চারা বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আকস’র সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান দেলোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ বশির উদ্দিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, সহকারি কমিশমার ভূমি তাফসীরুল হক মুন, কমলাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা, আকস’র প্রধান উপদেষ্টা ড. বশির আহম্মেদ।

এসম স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন আকসা’র স্বাস্থ্য সম্পাদক ডা. মো. জিয়াউর রহমান ও স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডা. রিফাত তামান্না প্রমি, আকস’র সহ-সম্পাদক ডা: ইমা খান।

স্বাস্থ্য সহকারি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সম্পাদক মো: কামাল হোসেন, আকস’র দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।

কর্মসূচির প্রধান সম্বনয়ক ছিলেন আকস’র সহ সভাপতি মোঃ আনিসুর রহমান দেলোয়ার।

বিজ্ঞাপন


এছাড়া এলাকার গন্যমান্যব্যক্তির্গ ও আকস’র সদস্যবৃন্দ,  সাংবাদিকবৃন্দ ও সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এটি একটি মহতি উদ্যােগ। সমাজে এরকম সংগঠন থাকলে সমাজের অনেক সমস্যার সমাধান হবে। বৃক্ষ রোপনের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হয় এবং এ ফ্রী মেডিকেল ক্যাম্প থেকে অসহায় দরিদ্র মানুষ চিকিৎসা নিতে পারবে। তিনি আকস’র সফলতা কামনা করেন।

আকস এর সাধারন সম্পাদক মোঃ বশির উদ্দিন খান বলেন, ২০১৮ সালে আমরা কমলাপুরের সন্তান (আকস) নামে এই সংগঠনটি আমরা গঠন করি। দেশের বিভিন্ন প্রান্তে থাকা এই ইউনিয়নের বিত্তবান ও প্রবাসী সদস্যদের সহযোগিতায় আমরা প্রতিবছর সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।

চিকিৎসা সেবা নিতে আসা স্থানীয় নারী কুলসুম বেগম বলেন, “এখানে এসে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে খুব ভালো লাগছে। আমাদের মতো দরিদ্র মানুষের জন্য এটি অনেক উপকারের।”

অনুষ্ঠানে আসা তারেক হাওলাদার বলেন, “এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ সমাজে বড় ভূমিকা রাখে। দেশের বিভিন্ন প্রান্তে থাকা কমলাপুরের সন্তানরা যদি এভাবে সহযোগিতা করে, তাহলে ইউনিয়নের অসহায় মানুষ আরও উপকৃত হবে।”

পড়ুন : পটুয়াখালীতে সেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন