কুড়িগ্রাম পৌরসভার কাউন্সিল পদ প্রার্থীদের নাম ঘোষনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম শহর শাখা ৷২৪ অক্টোবর জুম্মাবার সকাল ৭টায় কুড়িগ্রাম জামায়াতে ইসলামী জেলা কার্যালয়ে কর্মী সমাবেশে প্রার্থীদের নাম ঘোষনা করেন জামায়াতের জেলা সেক্রেটারী মাও: নিজাম উদ্দিন ৷
জামায়াতে ইসলামী কুড়িগ্রাম পৌরসভা কাউন্সিলর পদ প্রার্থীরা হলেন পৌরসভা ১ নং ওয়ার্ড মো: আনিসুর রহমান, ২ নং ওয়ার্ড মো: আপেল মাহমুদ রুবেল, ৩ নং ওয়ার্ড ঘোষনা হয়নি, ৪নং ওয়ার্ড মো: বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড মো: আলমগীর হোসেন, ৬ নং ওয়ার্ড মো: মুজাহিদুল ইসলাম, ৭ নং ওয়ার্ড = মো: আব্দুল কাইয়ুম, ৮ নং ওয়ার্ড মো: রেজাউল করিম রেজা, ৯ নং ওয়ার্ড মো: সেলিমুজ্জান রুবেল ৷
শহর সেক্রেটারী আ্যড: তাজুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাও: মশিউর রহমান, আ্যড: জাহাঙ্গীর আলম জুয়েল, মাও: মো: মোতালেব হোসেন, এসএম শফিকুল ইসলাম ও মো: আনিসুর রহমান প্রমুখ।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

