১২/০২/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
28 C
Dhaka
১২/০২/২০২৬, ১৬:০০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

অবৈধ চাঁদা আদায়ে জড়িত বাঙালি মোটরসাইকেল চালক আটক

খাগড়াছড়ির পানছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর পানছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত অভিযানে অবৈধ চাঁদা আদায়ে জড়িত এক বাঙালি মোটরসাইকেল চালককে আটক করা হয়।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধায় পূর্ব প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত সৈয়দ মাহবুব রহমান (৫৩), পানছড়ি দমদম এলাকার মৃত ডা. মিজানুর রহমান এর ছেলে।

অভিযানের সময় তার নিকট হতে এক লক্ষ টাকা নগদ অর্থ এবং একাধিক চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তিনি দীর্ঘদিন যাবৎ পাহাড়ি সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (UPDF) এর পক্ষে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায় করে আসছিলেন।

আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে এবং চাঁদা আদায় চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্তের প্রচেষ্টা চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : খাগড়াছড়ি অশান্ত হওয়ার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলো ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন