বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতাকে গুলি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে যুবদল নেতা মফিজুল রহমান মুকুলের উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা সদরে পদ্মপাড়ায় তার নিজ বাড়ির সামনে তাকে গুলিবিদ্ধ করে আহত করা হয়। মফিজুল রহমান মুকুল উপজেলা যুবদলের সাবেক আহবায়ক।

এই ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকার থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা যায়, রাত আটটার দিকে বিএনপি অফিস থেকে বাড়ি ফেরার পথে এই হামলার শিকার হন মফিজুল রহমান মুকুল। তবে কে বা কারা এই হামলা করেছে তা সনাক্ত করা যায়নি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামকে জানান, শরীরে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মফিজুল রহমান মুকুল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করছি এবং আমাদের কাজ চলছে। অপরাধী যেই হোক আমরা খুঁজে বের করারা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় হাতাহাতির পর মহাসড়কে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৩০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন