দেশের বাজারে ২ লাখ ৪৬ হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে ভালো মানের এক ভরি সোনার গহনা। ১ লাখ ৬৫ হাজার টাকা বিক্রি হচ্ছে কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা। এ ছাড়া রুপার ভরি ৫ হাজার টাকারও কিছুটা বেশি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২২ আগস্ট সকাল ১০টা থেকে সোনা ও রুপার গহনার নতুন এ দাম কার্যকর করেছে। ফের নতুন দর ঘোষণা না হওয়া পর্যন্ত এ দামেই বিক্রি হবে গহনা।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকায়।
রুপার ক্ষেত্রে, ২২ ক্যারেটের এক ভরি গহনার দাম ৫ হাজার ৪৮২ টাকা। ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা দরে বিক্রি হচ্ছে।
পড়ুন : এমপিওভুক্তির দাবিতে নন-এমপিও শিক্ষকদের অবস্থান কর্মসূচি আজ
সা/


