জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর -৪ আসনে ব্যাপক শোডাউন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা বিএনপির উদ্যোগে বের করা হয় বিশাল মোটর শোভাযাত্রা। পরে বিকেলে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মতিয়ার রহমান ফারাজী বলেন, ৯৬ সালে আওয়ামী লীগের দোসর জামায়াত এখন বিএনপি’র অন্যতম রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের লোকজন দাঁড়ি টুপি পরে জামায়াত হয়েছে। তারা এখন জান্নাত হাতে করে ঘুরে বেড়াচ্ছে। এদের থেকে সতর্ক থাকতে হবে। কারণ এদেশে আর শয়তানের প্রয়োজন নেই জামায়াতই যথেষ্ট। এজন্য আগামী সংসদ নির্বাচনে দেশকে রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনার সভাপতিত্বে সমাবেশের অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, মশিয়ার রহমান, অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, নওয়াপাড়া শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর মেয়র রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
দেখুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
ইম/


