বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার দুই জুলাই শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ও কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম

স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদ হওয়া চুয়াডাঙ্গার দুই বীর সন্তান ইঞ্জিনিয়ার শাহারিয়া শুভ ও মাসুদ পারভেজ মুকুলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালো বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম।

বিজ্ঞাপন

শনিবার (অক্টোবর ১৮) সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের এ কর্মসূচিতে অংশ নেয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শহীদদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

শনিবার সকালে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের পক্ষ থেকে বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের এই দুই বীর শহীদ শাহারিয়া শুভ ও মাসুদ পারভেজ মুকুলের স্মরণে এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়। নেতৃত্ব দেন ফোরামের মহাসচিব মোঃ মনিরুজ্জামান।

প্রথমে বেলা সাড়ে ১১টায় আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মুকুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দোয়া-মোনাজাতে অংশ নেন উপস্থিত কর্মকর্তারা। এরপর তাঁরা শহীদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, সান্ত্বনা দেন, শোনেন সংগ্রাম আর বেদনার গল্প। পরিবারের কারো চোখে অশ্রু, কারো মুখে গর্ব একইসঙ্গে দু’ধরনের আবেগে ভারী হয়ে ওঠে বাতাস।

পরে দুপুর ১২টায় সেখান থেকে যান চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে। এখানে শহীদ শাহারিয়া শুভ’র কবরেও পুষ্পমাল্য অর্পণ করা হয়। গ্রামের মানুষের ভিড়, কিছু তরুণের চোখে অনুপ্রেরণার ঝিলিক সব মিলিয়ে যেন আবারও ফিরে আসে জুলাইয়ের সেই আন্দোলনের উত্তাপ।

কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের মহাসচিব মোঃ মনিরুজ্জামান বলেন, জুলাই শহীদদের প্রতি যেন কোনো অবহেলা না হয়, সেদিকে আমরা লক্ষ্য রাখছি। যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে জীবন দিয়েছেন, তারা বাংলাদেশের গণতন্ত্রের পথের প্রদীপ। তাদের পথ অনুসরণ করেই আমরা এগিয়ে যেতে চাই। বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়নের জন্য আমরা কাজ করছি। জুলাই যোদ্ধাদের ত্যাগ আমাদের অনুপ্রেরণার উৎস। তাদের রক্তের ঋণ ভুলে গেলে জাতি নিজের ভবিষ্যৎ হারাবে।”

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের পিতা বরকতউল্লাহ, অ্যাডিশনাল সেক্রেটারি এ কে এম টিপু সুলতান, গাজীপুর উন্নয়ন কর্পোরেশনের সদস্য মহিতুর রহমান, অবসরপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব হাসান, সহকারী কমিশনার আলাউদ্দিন আল আজাদ, আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, জুলাই যোদ্ধা হাসনা জাহান খুশবু এবং শহীদ মাসুদ পারভেজ মুকুলের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ও কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরাম জানিয়েছে, তারা বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের শহীদ ও আহত আন্দোলনকারীদের পরিবারগুলোর পাশে থেকে সহায়তা ও খোঁজখবর নেওয়ার ধারাবাহিকতা বজায় রাখবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার গণ-আন্দোলনে রাজধানী ঢাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান চুয়াডাঙ্গার দুই তরুণ ইঞ্জিনিয়ার শাহারিয়া শুভ ও তরুণ ব্যবসায়ী মাসুদ পারভেজ মুকুল। তাঁদের এই আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের এক জ্বলন্ত প্রতীক হয়ে আছে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন