বিজ্ঞাপন

চারঘাটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্যোগে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেল বিকাল ৫টার সময় চারঘাট পল্লী বিদ্যুৎ সেন্টার মাঠ হতে-চারঘাট বাজার হয়ে উপজেলা গেট পর্যন্ত হাজার হাজার বিভিন্ন শ্রেণী-পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক গণমিছিল সফলভাবে শেষ হয়।

চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ গোলাম মর্তুজা।

ওই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামরুজ্জামান, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওঃ মোঃ শফিকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুফেল রানা, আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আব্দুল্লাহ, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমীর,সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামায়াত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সহ সাধারণ জনতা।

উক্ত গণমিছিলে প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ বলেন । ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন,২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচারব্যবস্থা,প্রশাসন,আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই।

সম্মানিত অতিথিবৃন্দ বলেন, ফ্যাসিবাদী সরকার তার গদি টিকিয়ে রাখার জন্য যে অমানবিক নির্যাতন করেছে আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জুলাই-আগস্টে শহীদদের সর্বোচ্চ ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান রবের নিকটে তাদের শাহাদাত কবুলিয়াত কামনা করার পাশাপাশি এই গনঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্যে দোয়া করেন।

সম্মানিত প্রধান অতিথি অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।এছাড়াও জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দাবি জানান বর্তমান সরকারের নিকট।

বিজ্ঞাপন

পড়ুন :মনোহরদীতে জমি-সংক্রান্ত বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন