33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরি, নৈশ প্রহরী আটক

নাটোরের বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসে চুরির ঘটনা ঘটেছে। অফিসের তিনটি কক্ষের কম্পিউটার থেকে হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসর চুরি হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসের কাজ শেষ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান। রাতে অফিসে দায়িত্বে ছিলেন নৈশ প্রহরী জীবন আহম্মেদ।

বিজ্ঞাপন

এরপর শনিবার (২৫ অক্টোবর) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসের ভারপ্রাপ্ত নাজির হেলাল উদ্দিনকে ফোনে জানান যে, অফিসের সার্ভেয়ার রুম, সার্টিফিকেট সহকারী এবং সার্টিফিকেট পেশকারের রুমের কাঁচের জানালা ভাঙা এবং কম্পিউটারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।

খবর পেয়ে ভারপ্রাপ্ত নাজির অফিসে গিয়ে দেখেন তিনটি কক্ষের কম্পিউটার থেকে হার্ডডিস্ক, র‍্যাম ও প্রসেসর খুলে নেওয়া হয়েছে। এ ঘটনায় বাগাতিপাড়া উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

বাগাতিপাড়া মডেল থানার ওসি (তদন্ত) নাজনীন আখতারী বলেন, “ঘটনার পর প্রাথমিকভাবে ওই অফিসের নৈশ প্রহরী জীবন আহম্মেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।” স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অফিসের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পড়ুন: নারায়ণগঞ্জের বিসিকে কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৬ শ্রমিক

দেখুন: নির্বাচন বানচালে অশুভ শক্তির নোংরা প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন