26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকায় ১২৪৩ মামলা, একদিনে ৪ শতাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১২৪৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি জানান।

তিনি জানান, শনিবার (২৫ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২৪৩টি মামলা দায়ের করেছে।

এছাড়া অভিযানে ৩০৯টি গাড়ি ডাম্পিং ও ৯৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৬

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন