বিজ্ঞাপন

মেহেরপুরে চাচার হাসুয়ার কোপে ভাতিজা আহত

মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে চাচার হাসুয়ার কোপে ভাতিজা মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার(৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত সুমন হোসেন (৩০) আশরাফপুর গ্রামের মৃত আমির হালসানার ছেলে। অভিযুক্ত নজরুল ইসলাম (৫০) একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চাচা-ভাতিজার মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে সুমন গ্রামের আইব আলীর ছেলে সাহাবুলের দোকানে বসে ছিলেন। এ সময় নজরুল ইসলাম সেখানে গিয়ে ধারালো দেশীয় অস্ত্র (হাসুয়া) দিয়ে সুমনের ঘাড়ে কোপ দেন। এতে তিনি মারাত্মক আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় যুবলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন