ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অনিদিষ্টকালের জন্যে সকল ফার্মেসী বন্ধ ঘোষণা করে ধর্মঘট পালন করছে ওষুধ ব্যবসায়ীরা। সোমবার সকাল ৬টা থেকে এই কর্মসূচি পালন শুরু করেছে ব্যবসায়ীরা। এতে করে দুর্ভোগে পড়ছে রোগী ও সাধারণ মানুষ।
ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজের দোকান গুলো আমাদের ভাড়া নেওয়া। আমরা নিয়মিত ভাড়া প্রদান করে আসছি। অথচ আমাদের অবৈধ আখ্যা দিয়ে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। যা অমানবিক ও অবৈধ। অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধান চাই। কয়েকদিন যাবত আমরা আন্দোলন চালিয়ে আসছি। এতে প্রতিকার না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল ওষুধের ফার্মেসী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেইট নির্মাণের দাবিতে কয়েকদিন যাবত বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

