রাজশাহীর চারঘাট উপজেলার শ্রীখন্ডী পূর্ব পারা এলাকায় মোছাঃ ঝরনা বেগম (৪১) এবং তার পরিবারের পথ বন্ধ করে দিয়েছে এসআই মুকিবর রহমান ও তার পরিবার। এই বিষয়ে গত ০৩ জুন তাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সার্বিক মদদে রয়েছে বিএনপি’র লোকাল নেতা।
গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৫টার পর থেকে ভুক্তভোগী বাড়ীর গেট এর সামনে বাশের বেড়া দিয়ে পায়ে প্রবেশ পথ বন্ধ করে দেয় ওই পুলিশ সদস্যের পরিবার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পূর্বের ঘটনার জের ধরে তারা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমান ওই এসআই নাটোর জেলার আবদুল্লাপুর থানায় কর্মরত আছে।
রবিবার দুপুরে ঝরণা বেগম নাগরীক টিভিকে বলেন, তার বাড়ির সামনে সরকারী রাস্তা কিন্ত ওই পায়ে হাটা পথ ব্যবহার করতে পারছেন না। এবিষয়ে চারঘাট মডেল থানায় অভিযোগ দায়ের করেও কোন ফলাফল পাওয়া যায়নি। থানার এসআই মাইন ও সঙ্গীও পুলিশ ফোর্স ঘঠনাস্থলে আসলে স্থানীয় একক নেতার কথায় পুলিশ ফেরত চলে যায়। স্থানীয় লোকাল বিএনপি’র নেতার কথায় ওই নারী অবরুদ্ধ থেকে রেহায় পেল না।
এবিষয়ে মোবাইল ফোনে ওসি মো: মাহাবুবুর রহমান বলেন, রবিবার দুপুরে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


