১১/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
28 C
Dhaka
১১/০২/২০২৬, ১৬:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। পরে দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, সিনিয়র সহসভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খানসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন