32.3 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ ও মিছিল

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আগামী নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি আদায়ের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

সোমবার (২৭ অক্টোবর) বিকাল ৪ টার দিকে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জয়পুরহাট জেলা শাখা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাইদ, সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, এস এম রাশেদুল আলম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করা ও নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন সরকারের দায়িত্ব। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষায় ঘোষিত ৫ দফা গণদাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশ শেষে স্থানীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ময়দানে এসে শেষ হয়।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

দেখুন: তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন