জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের নীতিমালায় অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (২৭ অক্টোবর) রাষ্ট্রপতির সাক্ষরের মাধ্যমে জবির বহুল প্রত্যাশিত জকসু নির্বাচনের প্রক্রিয়া এক ধাপ এগিয়ে গেল।
জকসু নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাষ্ট্রপতি নীতিমালায় সাক্ষর করেছেন। এখন নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা হলেই আনুষ্ঠানিকভাবে জকসু নির্বাচনের কাজ শুরু হবে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “আমি শুনেছি রাষ্ট্রপতি সাক্ষর করেছেন। তবে আমরা আনুষ্ঠানিক কপি হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলতে চাই না। সব কিছু স্বাভাবিক থাকলে আমরা কাঙ্ক্ষিত সময়েই নির্বাচন সম্পন্ন করতে পারব।”
এর আগে, গত ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ে জকসু নির্বাচনের নীতিমালার সংশোধনী চূড়ান্ত করা হয়। এছাড়া ১১ অক্টোবর সংশোধনী নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এই নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে পাঁচ সদস্যবিশিষ্ট একটি নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করে। পরবর্তীতে গত ১৭ সেপ্টেম্বর প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ
দেখুন: তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব |
ইম/


