১২/০২/২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াত ইসলামীর আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল : মাওলানা বিল্লাল

জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও জেলা আমীর ফরিদগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, জামায়াতে ইসলামীর আন্দোলন মানেই শান্তি ও সুশৃঙ্খল আন্দোলন। বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।

২৭ অক্টোবর সোমবার বিকেলে বাইতুল আমিন জামে মসজিদ চত্ত্বরে জুলাই সনদ বাস্তবায়নে পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং নভেম্বরে গণভোট অনুষ্ঠানসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও সদর-হাইমচর আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মো: শাহজাহান মিয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর এড. মো: শাহজাহান খান, সদর আমীর মাও: আফসার উদ্দিন মিয়াজী, শহর শিবিরের সভাপতি জাহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ।

এদিন বিকেলে বাইতুল আমিন জামে মসজিদ চত্বরে শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল এসে জড়ো হয়ে সমাবেশ শুরু হয়। পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাসস্টেশন গিয়ে শেষ হয়। মিছিলে ‘এই মুহূর্তে দরকার-পিআর আর সংস্কার’, ‘পিআর পদ্ধতির নির্বাচন, দিতে হবে দিয়ে দাও’, ‘জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা’সহ বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথ মুখোরিত করে তুলে নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন