উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বাদ্যযন্ত্রের তালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোড হয়ে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নিয়াজ আকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী।
আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

