বিজ্ঞাপন

পাংশায় অগ্নিকান্ডে বাড়িসহ ৫টি দোকান পুড়ে ছাই

বিজ্ঞাপন

রাজবাড়ীর পাংশা বাজারে বসতবাড়ির রান্নাঘর থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে শহরের বারেক মোড় এলাকায় এ অ*গ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে- একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে রাখা পাটকাঠির পালার ওপর আগুন দিয়ে মৌমাছির বাসা পোড়ানোর সময় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তখন মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বাজারের পাঁচটি দোকানে আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডে পাংশা বণিক সমিতির সভাপতির দুইটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

পাংশার কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল বলেন, শুক্রবার দোকান বন্ধ ছিল এবং জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন -না। দোকানে মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, মূলত:রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়। পাংশা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষ করে আপনাদের জানানো যাবে।

পড়ুন : বরগুনার পাথরঘাটায় গাঁজাসহ যুবক আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন