বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আখাউড়া পৌর যুবদলের উদ্যোগে অসহায় ও গরিব মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে পৌর যুবদলের নেতাকর্মীরা প্রায় তিন শতাধিক মানুষের হাতে খাবারের প্যাকেট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌর যুবদলের আহ্বায়ক নুর আহমেদ ভূঁইয়া জাবেদ, সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন, যুগ্ম আহ্বায়ক বাহা উদ্দিন মাসুম হাবিবুর রহমান হাবিব, শওকত উসমান মোল্লা, সাহিন খান, বিল্লাল, সদস্য আরিফুল হক, মাহিন আব্দুল্লাহ সালমান, সোহেল খাদেম, ভুট্টা, দেলোয়ার, শহিদ, বাছির, ও আমিনুর রহমান খাদেম প্রমুখ।
পৌর যুবদলের আহ্বায়ক নুর আহমেদ ভূঁইয়া জাবেদ ও সদস্য সচিব হুমায়ুন রহমান নয়ন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা আখাউড়া রেলওয়ে স্টেশনে তিন শতাধিক অসহায়, গরিব ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছি। আখাউড়া পৌর যুবদলের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
রাতে শহরের নিউ গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টে পৌর যুবদলের নেতাকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পড়ুন : আখাউড়ায় চাঁদা দাবি ও অপপ্রচারের অভিযোগে ব্যবসায়ির সংবাদ সম্মেলন


