যশোর ১৬০ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সন্ধায় সদর উপজেলার ইছালী ইউনিয়নের কাশিমপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃতরা হলো সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকার তাহের মোল্লার ছেলে সোহান মোল্লা (২৫) শহরের শেখহাটি জামরুল তলার মিজানুর রহমানের ছেলে প্রিন্স মাহমুদ (৩৭) ও বাঘারপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আকবর আলীর ছেলে ইয়াসিন আলী (২৪)।
যশোর জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির এস আই কামাল হোসেন এ এস আই নির্মল কুমার ঘোষের নেতৃত্বে ডিবি একটি মাদক বিরোধী আভিযানিক দল গতকাল (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার কাশিপুর মাঠপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী সোহান মোল্লা, প্রিন্স মাহমুদ, ইয়াসিন আলী কে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাসী করে ১৬০ পিস অবৈধ মাদক ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারী সোহান মোল্লা, প্রিন্স মাহমুদ, ইয়াসিন আলী কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট আদালতে মাদক মামলায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : ২৮ অক্টোবর ‘পল্টন হত্যাকাণ্ডের’ বিচারের দাবিতে যশোরে জামায়াতের বিক্ষোভ


