১৪/০২/২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
27 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৩:৫৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণতান্ত্রিক জাগরণকে বাঁধাগ্রস্থ করার জন্য আওয়ামী লীগ তান্ডব চালিয়েছিল: মুহাম্মদ শাহজাহান

‘গণতান্ত্রিক জাগরণকে বাঁধাগ্রস্থ করার জন্য আওয়ামীলীগ ২০০৬ সালের ২৮ শে অক্টোবর লগি-বৈঠা দিয়ে দিবালোকে নিরীহ মানুষ হত্যা করেছিল ‘ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ২৮শে অক্টোবর তারা মৃত মানুষের উপর দাড়িয়ে নৃত্য করেছিল যা ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড প্রমাণ করে আওয়ামী লীগ কখনো ফ্যাসিবাদী চরিত্র থেকে ফিরে আসবে না।

২৮শে অক্টোবর ২০২৫ (মঙ্গলবার) ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর কর্তৃক আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ নজরুল ইসলাম।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল। সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মুমিনুল হক।

বক্তব্যে পরিবেশবিদ নজরুল ইসলাম বলেন,  ‘বাংলাদেশের অগ্রগতিকে থামিয়ে দেওয়ার দিন হলো ২৮ শে অক্টোবর। এঘটনা কখনো ভূলে যাওয়ার নয়।৩৬ শে জুলাইয়ের পরেও আজ ভারতীয় হ্যাজিমনি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে’ তিনি আরো বলেন, ‘যেদিন আমরা ইসলামের আলোকে এদেশের ছাত্র সমাজ, শ্রমিক সমাজ ও জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবো সেদিনই আমরা ২৮ শে অক্টোবরের প্রতিশোধ নিতে সক্ষম হবো।

সভাপতির বক্তব্য তানজীর হোসেন জুয়েল বলেন, ‘২৮ শে অক্টোবর তারা শুধু আমাদের ভাইদের হত্যা করে ক্ষান্ত হয়নি বরং লাশের উপর নৃত্য করেছিল।আমরা স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরতে দেওয়া হবে না। শহীদ হওয়াকে আমরা আমাদের চূড়ান্ত সফলতা মনে করি। যে জমিন ও প্রতিষ্ঠানে রক্ত ঝরেছে সেখানে আমাদের অবস্থান আরো মজবুত হয়েছে’ এসময় তিনি এই হত্যাকান্ডের বিচার দাবি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, অর্থ সম্পাদক গোলাম আজম, অফিস সম্পাদক আরফাত হোসেন প্রমূখ। এছাড়াও তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ জনের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। মুনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মঠবাড়য়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন