আন্ডারপাসের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

টাঙ্গাইলে আন্ডারপাস নির্মাণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ অবরোধ শুরু হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কের দুই লেনেই প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

স্থানীয়রা জানায়, হাতিয়া এলাকায় স্কুল-কলেজ, যমুনা কলেজ ও বাজার থাকায় প্রতিদিনই বহু মানুষকে মহাসড়ক পারাপার হতে হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে। তাই নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ করে দিতে হবে। তাই আমরা আন্ডারপাসের দাবিতে মহাসড়ক অবরোধ করি৷

এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার জানান, আন্ডারপাস নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) বরাবর লিখিত অভিযোগ দিতে এলাকাবাসীকে বলা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বুয়েটের ডিগ্রি ছেড়ে শিশুদের ‘বন্ধু’ নেত্রকোনার লিজা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন