চুয়াডাঙ্গার কৃতি সন্তান, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়ীদ মেহবুব উল কাদির চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ড্যাবের এই কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।
ডা. সায়ীদ মেহবুব উল কাদির ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চুয়াডাঙ্গার কৃতি সন্তান শামসুজ্জামান দুদু, বিজিএমইএ ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। এছাড়া চুয়াডাঙ্গার সিনিয়র সাংবাদিক রিফাত রহমান, সাংবাদিক হুসাইন মালিক সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ডা. সায়ীদ মেহবুব উল কাদির তার রাজনৈতিক যাত্রা শুরু করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক হিসেবে। পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য, এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক, জাসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এবং ১৯৯৬–১৯৯৯ সেশনে ছাত্রদলের ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ইন্টার্ন ডাক্তারস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব, ময়মনসিংহ জেলা বিএমএ’র সাবেক সমাজকল্যাণ সম্পাদক, ঢাকা সিটি বিএমএ’র কেন্দ্রীয় কাউন্সিলর ও কার্যকরী সদস্য।
এছাড়া ২০০৩–২০১৯ সেশনে ড্যাব কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ২০১৯–২০২৫ সেশনে কেন্দ্রীয় কার্যকরী সদস্য, ২০১২–২০১৯ সেশনে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট শাখা ড্যাবের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ২১তম বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন।
এছাড়া তিনি বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ট্রেজারার, অকুলোপ্লাস্টিক সোসাইটি অব সাউথ এশিয়া’র বাংলাদেশ প্রতিনিধি, এশিয়া প্যাসিফিক অফথালমিক ট্রমা সোসাইটির সেক্রেটারি জেনারেল, এশিয়া প্যাসিফিক অকুলার অনকোলজি সোসাইটির সাবেক ভাইস প্রেসিডেন্ট, এবং সারাবাংলা ৮৮ চুয়াডাঙ্গা জেলা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চিকিৎসা সেবায় অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি ২০২৫ সালে প্রফেসর এম. এ. মতিন গোল্ড মেডেল অর্জন করেন। বর্তমানে ডা. সায়ীদ মেহবুব উল কাদির জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের একাডেমিক কো–চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
পড়ুন: আমরা তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল করতে চাই: ওয়ায়দুল হক নাসির
দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী
ইম/


