24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সৈয়দপুরে রাকসু ভিপি মোস্তাকুর রহমানকে সংবর্ধনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) ও নীলফামারীর কৃতি সন্তান মোস্তাকুর রহমান জাহিদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে রাবিয়ান ক্লাব অব নীলফামারীর আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে নীলফামারী জেলা রাবিয়ান ক্লাব, সৈয়দপুর প্রেসক্লাব, বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব সৈয়দপুর (সোস) এবং বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের উপজেলা ও পৌর শাখা।

এতে সভাপতিত্ব করেন রাবিয়ান ক্লাব নীলফামারীর প্রেসিডেন্ট হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দপুর প্রেসক্লাবের সদস্য সচিব নজরুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান আলী মনন ও গোপাল চন্দ্র রায়, রেলওয়ে কারখানার প্রকৌশলী শাহজাহান মোল্লা এবং সোসের উপদেষ্টা সেকেন্দার আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক জাকির হোসেন।
রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ তার বক্তব্যে বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ গণতন্ত্রের চর্চাকে সুদৃঢ় করে। তরুণ প্রজন্মের অংশগ্রহণই দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি সৈয়দপুর শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বরে (জিআরপি মোড়) “পল্টন ট্র্যাজেডি দিবস” উপলক্ষে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে।

পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন