২৫/০২/২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
23.2 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর মহাসড়ক উত্তরা বিএনএস সেন্টার এলাকায় চলন্ত বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ওই মোটর সাইকেল আরোহীকে চলন্ত বাস পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিলে চলে যায়। তার বয়স আনুমানিক (২৮), দূর্ঘটনায় তার মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়।

আজ দুপুর ৩টার দিকে বিএনএস সেন্টার ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা পূর্বথানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন, আহত ব্যাক্তিকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসা অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি আরো বলেন, নিহত ব্যাক্তির নাম ঠিকানা এখনো পাওয়ার যায় নি। ঘাতক গাড়ির ড্রাইভারকে এখনো গ্রেফতার করতে পারেনি। দূর্ঘটনার পর কিছু সময় বিমানবন্দর মহাসড়কে যানজট সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের সহযোগিতায় পরবর্তী যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে।

বিজ্ঞাপন

পড়ুন : উত্তরায় নাশকতার গোপন মিটিং থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন