28.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৮:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ছেলের মৃত্যুশোকে রেললাইনে মাথা রাখলেন মা, চালকের দক্ষতায় প্রাণে রক্ষা

চুয়াডাঙ্গায় ছেলের মৃত্যুশোকে রেললাইনে মাথা রেখে আত্মহত্যার চেষ্টা করেন এক বৃদ্ধা মা। তবে ট্রেন চালকের দ্রুত সিদ্ধান্ত ও স্থানীয়দের তৎপরতায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের কদমতলা রেললাইন এলাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের মৃত সালেহারের ছেলে স্কুলশিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সকালে স্ট্রোকজনিত কারণে মারা যান। ছেলের আকস্মিক মৃত্যু সহ্য করতে না পেরে তাঁর মা ছকিনা খাতুন মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেন। এরপর তিনি ছুটে যান চুয়াডাঙ্গা শহরের কদমতলা রেললাইন এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে খুলনাগামী ‘সাগরদাঁড়ী এক্সপ্রেস’ ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন থেকে ছাড়ার কিছু পরেই চালক দেখতে পান এক নারী রেললাইনের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন। তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন চালক। পরে স্থানীয়রা ছুটে এসে ওই নারীকে নিরাপদে সরিয়ে আনেন।

বৃদ্ধা ছকিনা খাতুন বলেন, “আজ সকালে আমার ছেলে স্ট্রোক করে মারা গেছে। আমার এই পৃথিবীতে থাকার আর দরকার নেই। অনেক কষ্টে মানুষ করেছি ছেলেকে, তাকে হারানোর কষ্ট সহ্য করতে না পেরে রেললাইনে মাথা দিয়েছিলাম। তখন মানুষ এসে আমাকে টেনে ধরে নিয়ে আসে।”

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জগদীশ কুমার বলেন, “স্থানীয়দের তৎপরতা ও ট্রেন চালকের দক্ষতার কারণে ওই বৃদ্ধা প্রাণে বেঁচে গেছেন। পরে খোঁজ নিয়ে জানা যায়, তাঁর ছেলে সকালে স্ট্রোক করে মারা গেছেন, এই শোকে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পড়ুন: মহেশপুরে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

দেখুন: ১ হাজার টাকায় সুনামগঞ্জ ঘোরাঘুরি । সোলেমান হাজারী

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন