১১/০২/২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১১/০২/২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের চাপায় কাজী রেদোয়ান (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেদোয়ান উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর দক্ষিন কাজী বাড়ির কাজী সামসু মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, রেদোয়ান মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া অভিমুখে যাচ্ছিল। বুধন্তী বাসস্ট্যান্ড এলাকায় তার মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আস একটি পিকআপ চাপা দেয়। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী রেদুয়ান গুরুতর আহত হয়।

বিজ্ঞাপন

আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে ও চালক পলাতক রয়েছে।আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন