সিরাজগঞ্জে তাড়াশে বেশি দামে সার বিক্রি করায় ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের তাড়াশে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে মোঃ জলিল নামে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ অক্টোবর) বিকালে তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সার ডিলার মোঃ জলিল দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করে আসছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে মহিষলুটি বাজারে তাঁর দোকানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওই ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন। ডিলার জরিমানার অর্থ পরিশোধ করলে তা সরকারি কোষাগারে জমা করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষকদের সুরক্ষা দিতে এবং সার বিপণনে সব ধরনের অনিয়ম ও কৃত্রিম সংকট রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার বিক্রি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সাধারণ কৃষকেরা।

বিজ্ঞাপন

পড়ুন : সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র:: চিফ হুইপ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন