১০/০২/২০২৬, ১৭:০৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:০৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচিত হতে পারলে ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা-৪( চরফ্যাশন ও মনপুরা) আসনে মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন,জামায়াতে ইসলামী’র নেতা কর্মীরা জনগণের কাছে গিয়ে দাড়ি পাল্লায় ভোট চায়, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, অন্যান্য দলকে বলবো আপনারাও আপনাদের দলের পক্ষে ভোট চান, জনগণ নিজেদের ইচ্ছায় যে কোন দল বা ব্যক্তিকে ভোট দিবে। কোন দলকে তার কাজে অন্য দলের পক্ষে বাধা দেওয়া ফ্যাসিবাদী আচরণ। জনগণ ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে, নতুন করে কেউ কেউ অন্য দলের রাজনৈতিক অধিকারে বাধা দিয়ে নতুন ফ্যাসিস্ট হতে চাইলে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে।

বুধবার( ২৯ অক্টোবর) বিকাল ৫টায় চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারের নুরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুলার থানা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যক্ষ মোস্তফা কামাল আরো বলেন, জামায়াতে ইসলামী’র আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী থেকে আগামীতে যারা জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন, তারা কোনো সরকারি উপহার গ্রহণ করবেন না। তারা ট্যাক্সবিহীন গাড়ি ব্যবহার করবে না। তারা নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেলে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে তার বিবরণ তুল ধরতে বাধ্য হবেন। অন্যান্য দলগুলোর উচিত এভাবে জনগণের সাথে নিজেদের স্বচ্ছতার ওয়াদা করা ।

বিজ্ঞাপন

মাওলানা মোস্তফা কামাল আরো বলেন, জামায়াত আগামীতে জনগণের ভোটে ক্ষমতায় আসলে দূর্ণীতি নির্মূল করে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে এগিয়ে নিবে,ইনশাআল্লাহ।

উপজেলা জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারী মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারী মাওলানা কাজী হারন অর রশীদ, উপজেলা আমীর অধ্যক্ষ মীর মো: শরীফ হোসেন, নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম, যুব ক্রীড়া ও তথ্য বিষয়ক সম্পাদক মাওলানা মো.জহিরুল ইসলাম প্রমুখ। একই দিনে মাগরিব নামাজের পর দুলার হাট বাজারে অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের নেতৃত্বে জামায়াতের আয়োজনে কয়েক হাজার মানুষের অংশ গ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়।

পড়ুন : জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: জাহিদুল ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন