১৪/০২/২০২৬, ১৫:৫৬ অপরাহ্ণ
28 C
Dhaka
১৪/০২/২০২৬, ১৫:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় তিনজনের কারাদণ্ড

অর্থ আত্মসা‌তের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার একটি আদালত তিন আসামিকে বিভিন্ন মেয়াদের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে দুইজনকে ১০ বছর এবং অপর একজনকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের অর্থদণ্ড ও অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়া‌ছিন আলী।

সাজাপ্রাপ্তরা হলেন, মেসার্স আকবর আলী সন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. রবিউল হক বিশ্বাস এবং চেয়ারম্যান মো. শফিউল হক বিশ্বাস। আদালত তাদের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯৬০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অন্যদিকে, এ মামলার আরেক আসামি দৌলতপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার প্রাক্তন অফিসার (অগ্রিম) এস এম ইমদাদুল হককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় মো. রবিউল হক বিশ্বাস ও মো. শফিউল হক বিশ্বাস পলাতক ছিলেন। তবে ব্যাংক কর্মকর্তা এস এম ইমদাদুল হক আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন