ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রহমান খান টিটু (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে পৌর এলাকার পূর্ব মেড্ডার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মহিউদ্দিন খাঁনের ছেলে। তিনি ওই বাড়িতে একা বসবাস করতেন।
পুলিশ জানায়, মাহবুবুর রহমান পূর্ব মেড্ডা এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন। গত ২৭ অক্টোবর সর্বশেষ তিনি বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। বৃহস্পতিবার তার বোন খবর নিতে ওই বাড়িতে আসেন। তখন প্রতিবেশিরা জানান ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এ অবস্থায় পুলিশকে খবর দিলে ওই ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. ওয়াসিম জানান, ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে ওই ব্যক্তি মারা গেছেন। লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো। ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে ৬ শিক্ষার্থীসহ সাতজন আহত


