বিজ্ঞাপন

নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ এখন আর নেই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ এখন আর নেই। নির্বাচনের দিনই গণভোট হবে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জেএসডি-এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মির্জা ফখরুল।

নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি জানানো দলগুলোকে নিয়ে তিনি বলেন, আজকে যারা এ নিয়ে গোলমাল করেছেন, রাস্তায় নেমেছেন, তাদের অনুরোধ করবো জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায়, সেটার বিরোধিতা করবেন না।

সংস্কারের বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা সংস্কার চাই, সংস্কার করতে শুরু করেছি। আমরা সনদে স্বাক্ষর করেছি। আমরা কোনো বিভ্রান্তি সৃষ্টি করিনি। আমরা অবশ্যই যেসব বিষয়ে একমত হয়েছি, সেগুলো আমরা সংস্কার করবো।

নির্বাচনকে বিলম্ব করার জন্য একটা মহল উঠেপড়ে লেগেছে দাবি করে তিনি আরও বলেন, যাদের সঙ্গে আমরা ১৫ বছর একসাথে লড়াই করেছি, তাদের নিয়েই আমরা সরকার গঠন করতে চাই। আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। আসুন সবাই আমরা এই নির্বাচনকে উপভোগ্য করে সামনের দিকে এগিয়ে যাই। নির্বাচনকে সুন্দর-সুষ্ঠুভাবে করে জনগণের একটা সরকার গঠন করি।

বিজ্ঞাপন

পড়ুন : জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন