২৭/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ২:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইল-৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের মতবিনিময় সভা

টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবালের সাথে শহর বিএনপি’র নেতা কর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের মিলনায়তনে শহর বিএনপি’র উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল।

শহর বিএনপি’র সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শহর বিএনপি’র সাধারণ সস্পাদক ইজাজুল হক সবুজ।
এসময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা টাঙ্গাইল-৫ আসনে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার আহবান জানান। ফরহাদ ইকবালকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। তাই আমরা ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার জোর দাবি করছি। একই সাথে তারেক রহমানের ৩১ দফা দাবি সকলের মধ্যে পৌছে দিতে কাজ করারও আহবান জানান বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে শহিদ পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দিলেন সুলতান সালাউদ্দিন টুকু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন