বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান ভূরাজনৈতিক সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে। অঞ্চলটি থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় টানা দ্বিতীয় সপ্তাহ ধরে তেলের দাম চড়া অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ আগস্ট) বিশ্ববাজার বিশ্লেষণে দেখা যায়, অপরিশোধিত তেল ব্রেন্ট ক্রুডের দাম ৪ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৮২ ডলারে উঠেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৬ সেন্ট বা শূন্য দশমিক শূন্য ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান বলছে, গত পাঁচ কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি এবং ডব্লিউটিআইয়ের দাম ৮ শতাংশেরও বেশি বেড়েছে। দুই ধরনের তেলের বাজারমূল্যই গত ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম ২ শতাংশের বেশি বেড়েছিল।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক অনিশ্চয়তা দ্রুত কাটিয়ে ওঠা না গেলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম আরও কিছুদিন বাড়তি থাকতে পারে। এর প্রভাব বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপরও সরাসরি পড়ার আশঙ্কা রয়েছে।

পড়ুন: রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে এবার যুক্ত হচ্ছে ‘ড্রোন সার্ভিলেন্স’

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন