চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ জেলা শহরের মাদক ব্যবসায়ী সাদ্দামকে মতলব সরকারি কলেজ গেইটের সামনে থেকে গ্রেফতার করেছে পুলিশ ।
৩১ অক্টোবর শুক্রবার মতলব সরকারি কলেজ এলাকার রাস্তায় তাকে গ্রেফতার করা হয়। সে চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে।
এ বিষয়ে চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহাম্মদ বলেন, ১৪৫ পিছ ইয়াবাসহ তাকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে । আমাদের অভিযান অব্যহত থাকবে।
বিজ্ঞাপন
পড়ুন : চাঁদপুরে একাত্তর ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ বিতরণ


