২৪/০২/২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
25.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

তাঞ্জানিয়ায় নির্বাচনি বিক্ষোভে সহিংসতায় নিহত ৭০০

তাঞ্জানিয়ায় তিন দিনের নির্বাচনী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা।

বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দিন থেকেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, গুরুত্বপূর্ণ প্রার্থীদের নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিরোধী সমর্থকদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে।

চাদেমার মুখপাত্র জন কিটোকা শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি-কে জানান, বিক্ষোভ শুরুর পর থেকে শত শত মানুষ নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা যেমন বলছি, দার এস সালামে মৃতের সংখ্যা প্রায় ৩৫০, মওয়ানজায় ২০০ জনেরও বেশি। দেশের অন্যান্য অঞ্চল মিলিয়ে মোট নিহতের সংখ্যা প্রায় ৭০০।’

মুখপাত্র আরও জানান, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ বুধবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময়ও বহু হতাহতের ঘটনা ঘটেছে।

একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, এ পর্যন্ত কমপক্ষে ৫০০ জন নিহতের খবর নিশ্চিত করা গেছে। সূত্রটির ভাষায়, ‘পুরো দেশ মিলিয়ে এই সংখ্যা হয়তো ৭০০ থেকে ৮০০-তেও পৌঁছাতে পারে।’

অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তারা এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

চাদেমা মুখপাত্র কিটোকা জানান, তাদের দলীয় সদস্যদের একটি নেটওয়ার্ক দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে ‘মৃতদেহ গণনা’ করেছে।

সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে সহিংসতার ঘটনায় দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে, আর প্রশাসন একাধিক অঞ্চলে কারফিউ জারি করেছে।

পড়ুন : সর্বকালের শক্তিশালী আঘাত, ঘূর্ণিঝড় মেলিসায় বিধ্বস্ত জ্যামাইকা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন