আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরে শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনের সরব তৎপরতা। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ.কে.এম. ইহ্সানুল হক মঞ্জু শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।
মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচন করতে চান।
ইহ্সানুল হক মঞ্জু আরও বলেন, “জনগণের আস্থা ও বিএনপির তৃণমূল কর্মীদের সমর্থন নিয়েই আমি আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠাই হবে আমার অঙ্গীকার।”
সংবাদ সম্মেলনে মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজান তালুকদার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, ঢাকা হামদর্দ পাবলিক কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম খানসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
স্থানীয় রাজনৈতিক মহলে সাবেক সচিবের মাঠে নামা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। তাঁকে ঘিরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।
পড়ুন: সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, যাত্রীদের ভোগান্তি
দেখুন: পশ্চিমা বিশ্বের দেশে দেশে হ্যালোইন উৎসব পালন
ইম/


