১৭/০২/২০২৬, ২৩:৩৯ অপরাহ্ণ
21 C
Dhaka
১৭/০২/২০২৬, ২৩:৩৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে নানা আয়োজনে  ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫  উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

০১ নভেম্বর শনিবার সকাল ১০ টায় দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে সেখান থেকে  একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর এসে শেষ হয়।  র‍্যালি শেষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা সমবায় কর্মকর্তা সুষ্মিতা গোলদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  মোঃ মাসুদ উল আলম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল  কিশোর রায়, সমবায় ব্যাংকের সভাপতি আঃ ছালাম খান, ভুমি উন্নয়ন ব্যাংকের সভাপতি  মোঃ গোলাম কিবরিয়া, কালিকাপুর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম, মহিপুর সমবায় সমিতির সভাপতি  মোঃসাইফুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি মোঃ  বশির আহম্মেদ।
বক্তারা বলেন, সমবায় হলো জনগণের অর্থনৈতিক মুক্তির অন্যতম মাধ্যম। একতা, সহযোগিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সমবায় সমাজে স্থিতিশীলতা ও উন্নয়নের দিকনির্দেশনা দেয়।

এসময় জেলা সমবায় বিভাগের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন সমবায় সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সফল শ সমবায় সংগঠন ও ব্যাক্তির মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি সহ বিশেষ অতিথি বৃন্দ।

পড়ুন: সিলেটের রেলপথে অবস্থান নিয়েছেন অবরোধকারীরা, যাত্রীদের ভোগান্তি

দেখুন: পশ্চিমা বিশ্বের দেশে দেশে হ্যালোইন উৎসব পালন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন