32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১১:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কৃষকদলের সাথে মতবিনিময় করলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল

বৃষ্টি উপেক্ষা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের ইউনিয়ন কৃষকদলের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরীফ আহমেদ টুটুল। ১ নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার দাউদপুরের ১ নং ওয়ার্ড এলাকায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল।

ওয়ার্ড বিএনপি নেতা ইউনুস মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম হিরন মাস্টার, দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিঝুম পল্লি রিসোর্টের চেয়ারম্যান আবুল হোসেন, ইউনিয়ন বিএনপির কার্যকরী সদস্য মশিউর রহমান সোহেল, বিএনপি নেতা আবুল কাশেম, জিয়া সাইবার ফোর্সের জেলা যুগ্ম আহবায়ক আরিফ মিয়াসহ স্থানীয় কৃষকদলের নেতাকর্মীরা।

এ সময় মতবিনিময়কালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার অন্যতম দফা কৃষকদের নিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মনে করতেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তিনি প্রথমবার কৃষকদের সেচ সুবিধার্থে রূপগঞ্জের দাউদপুরে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। এভাবে সারাদেশে কৃষি বিপ্লব ঘটিয়েছে। তারই সুযোগ্য সন্তান ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে গতিশীল উন্নয়নের দিকে নিয়ে যেতে পরিকল্পনা করেছেন। জনগণের মাঝে এসব পৌঁছে দেয়া বিএনপির প্রতিটি নেতা কর্মীর দায়িত্ব। জনগণের দোয়া,জনগণের আশির্বাদ নেয়া ছাড়া রাজনীতিতে সফলতা নাই।

বিজ্ঞাপন

পড়ুন : রূপগঞ্জে যুবদল নেতা আমিরুলের নিজ অর্থায়নে সড়ক পাকাকরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন