১২/০২/২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কোরআন পড়ার পাশাপাশি এর অর্থ ও ব্যাখা মানাটা জরুরী: মোহসীন উদ্দিন

চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, কোরআন পড়ার পাশাপাশি এর অর্থ ও ব্যাখা জেনে মানাটা অতীব জরুরী। এখন মাদ্রাসায় পড়ালেখাতে দারুন পরিবর্তন আনা হয়েছে। যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বের সাথে প্রতিযোগিতা করছে। শুধু মনযোগ দিয়ে পড়ালেখাটা করতে হবে।

শনিবার (১ নভেম্বর) মতলব পৌরসভার বাবুর পাড়ায় দারুস সুন্নাহ মডেল মাদ্রাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, সমাজে যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য শিক্ষার কোন বিকল্প নেই। অনেক অভিভাবক শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশ। শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলতে না পারলে সমাজ ব্যবস্থা ও জাতির ধ্বংস অনিবার্য। তাই আসুন প্রত্যেকটা শিক্ষার্থীকে মানুষ হিসেবে গড়ে তুলি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সহ-সভাপতি ইকবাল হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলবের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. নূরে আলম মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের মতলব পৌরসভার সাবেক সফল চেয়ারম্যান মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, বাংলাদেশ জামায়েত ইসলাম মতলব দক্ষিণ উপজেলা শাখার আমির আব্দুর রশিদ পাটোয়ারী, ঢাকা ইডেন কলেজের অধ্যাপক শামসুন্নাহার, ইউপি চেয়ারম্যান শহীদুল্লাহ প্রধান, মাদ্রাসার সহ-সভাপতি আবুল কালাম মোঃ সামসুদ্দিন, সেক্রেটারি আনোয়ারুল মামুন শফিক মিয়াজী, মাদ্রাসার জয়েন সেক্রেটারি ফরিদ মিয়াজী, শাহ পরান মিয়াজী, খালেক মিয়াজী, ব্যবসায়ী আলী আক্কাস বকাউলসহ অন্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের হাইমচরে মসজিদের ছাদে মিললো অর্ধগলিত লাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন