১৩/০২/২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৩/০২/২০২৬, ৯:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিমানবন্দরে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬ হাজার পিস ইয়াবা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পাকস্থলীতে করে আনা প্রায় ৬ হাজার ৩৭৮ পিস ইয়াবা আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিজ্ঞাপন

এপিবিএনের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তি মো. পান্নু হাওলাদার (৩০) কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৪২ ফ্লাইটে ঢাকায় আসছিলেন। শনিবার (১ নভেম্বর) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের কাছে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পান্নু পাকস্থলীতে করে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন। পরে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে ডাক্তাররা পায়ুপথ দিয়ে ১৩৬ পোটলা ইয়াবা ট্যাবলেট বের করেন। ট্যাবলেটগুলো খুলে মোট ৬৩৭৮ পিস ইয়াবা পাওয়া যায়। এপিবিএনের দাবি, পান্নু দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও পরিবহনের সঙ্গে যুক্ত। এ বিষয়ে আইনী পদক্ষেপ চলছে।

পড়ুন: রাজধানীতে আবহাওয়া শুষ্ক থাকবে আজ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন