বিজ্ঞাপন

বিএনপি প্রতিবাদের পথ নিলে সরকার টিকতে পারবে না: গয়েশ্বর

জুলাই সনদ ইস্যুতে বিএনপি যদি প্রতিবাদের পথ বেছে নেয়, তাহলে বর্তমান সরকার টিকতে পারবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরে বিএনপি এখনো সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে।

রোববার (২ নভেম্বর) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে—জনগণ তা বুঝেছে। যদিও প্রধান উপদেষ্টাসহ পুরো সরকার এই বিষয়ে নীরব।”

তিনি আরও বলেন, “বিএনপি যদি প্রতিবাদের পথ নেয়, বর্তমান সরকার টিকতে পারবে না। তবে আমরা এখনই সে পথে না গিয়ে জনগণের কাছে বিষয়টি তুলে ধরছি।”

বিএনপিকে ঘিরে অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্যের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় বিএনপির ফেরার সম্ভাবনা প্রবল। সেই কারণেই বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চলছে। তবে আমরা অন্য দলগুলোকে প্রতিদ্বন্দ্বী মনে করি না।”

পড়ুন: নতুন ৭টি টিম গঠন করেছে বিএনপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন